মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

হার্ট অ্যাটাকের আগে বুকের কোন দিকে ব্যথা হয়?

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৬:৩১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সুস্থ্য থাকুন ডেস্ক : বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক। সায়েন্স ডেইলিতে প্রকাশিত ২৮০,০০০ জনেরও বেশি রোগীর ওপর চালানো ১৬ বছরের এক গবেষণা থেকে জানা যায়, শীতকালে হার্ট অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি হয়, যা ঠান্ডা তাপমাত্রা বা আচরণ পরিবর্তনের কারণে হতে পারে।

কেবল বয়স্কদের ক্ষেত্রেই নয়, কম বয়সীদেরও হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। এজন্য সবারই উচিত সচেতন থাকা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর।

হার্ট সুস্থ রাখার যেমন কিছু নিয়ম কানুন আছে, ঠিক তেমনই হার্ট অ্যাটাকের লক্ষণগুলোও চিনে রাখা প্রয়োজন। প্রায়শই হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো রোগীদের চোখ এড়িয়ে যায়। অথচ চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে সাবধানতা অবলম্বন করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব।

হার্ট অ্যাটাকের প্রধান ও সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা। এই ব্যথা বুকের মাঝখানে বা বাঁ পাশে শুরু হয়। এ সময় বুকে ভীষণ চাপ বা বুকটা বুকটা দুমড়েমুচড়ে যাওয়ার মতো অনুভূত হতে পারে। বুক থেকে ব্যথাটা ক্রমেই বাঁ হাত, গলা বা চোয়ালে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে শীতের মধ্যেও প্রচণ্ড ঘাম হতে পারে। পাশাপাশি মাথা ঘুরতে পারে। সঙ্গে থাকতে পারে বমি ভাব। শ্বাসকষ্ট হতে পারে।

নারীদের মধ্যে বা যারা ডায়াবটিসের রোগী, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অন্যভাবে আসতে পারে। বুকে খুব বেশি ব্যথা বা বুকে অস্বস্তিবোধ না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়। এক্ষেত্রে ঘাড়ে, চোয়ালে বা গলায় ব্যথা, হালকা থেকে বেশি শ্বাসকষ্ট, বমিভাব, বদহজম, উপরের পেটে বা পিঠে ব্যথা, অস্বাভাবিক দুর্বলতা ও ঘামানোর পর শরীর ঠান্ডা হতে পারে।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া। অনিয়মিত হার্ট বিট বা বুক ধড়ফড়ানিও হতে পারে। হঠাৎ করেই এসব উপসর্গ টের পেলে এড়িয়ে যাবেন না। এর প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।

যুক্তরাষ্ট্রের ওমেন’স হার্ট হেলথ ক্লিনিকের পরিচালক ডা. পুরবী পার্বনীর মতে, সাধারণত তরুণ ও বয়স্কদের হার্ট অ্যাটাকের উপসর্গে তেমন পার্থক্য নেই। তবে বয়স্কদের ডায়াবেটিস থাকলে নীরবে (স্পষ্ট উপসর্গ ছাড়াই) হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি।

কলম্বিয়া এশিয়া হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ড. অনিল বানসালের মতে, উপসর্গ জানতে পারলে অনেকাংশে কমে যায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি। শ্বাস-প্রশ্বাসে দুর্বলতা, বুকে চাপ বা ব্যথা, অজ্ঞান হয়ে যাবার মতো ঘটনা সাধারণ হার্ট অ্যাটাকের এক মাস আগেই দেখা দেয়।

হার্ট অ্যাটাক হলে যা করণীয়

রোগী দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত সময়টায় রোগীকে শক্ত জায়গায় হাত-পা ছড়িয়ে শুইয়ে দিন এবং গায়ের জামা-কাপড় ঢিলেঢালা করে দিন। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালুর চেষ্টা করুন। রোগী বমি করলে তাকে একদিকে কাত করে দিন, যাতে সহজেই বমি করতে পারে।

তথ্যসূত্র: হেলথ লাইন
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর