শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২৪ ঘণ্টায় হত্যা মামলার তদন্ত সঠিকভাবে হয়নি : হাইকোর্টে পিবিআই

ঢাকা প্রতিদিন রিপোর্ট
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন

মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল (২২) হত্যা মামলায় পুলিশের তদন্ত সঠিকভাবে হয়নি বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। মামলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হয়। তবে হাইকোর্ট এই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেননি। এজন্য অধিকতর তদন্ত করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। আদালত তখন পিবিআইর তদন্তকারী কর্মকর্তার কাছে কিছু প্রশ্ন করে জবাব জানতে চান।

মামলার আগের তদন্তকারী কর্মকর্তা আসলে কোথায় ছিলেন, একই সময়ে তিনি কি কোর্টে ছিলেন, নাকি থানায়, নাকি ঘটনাস্থলে? এ প্রশ্নের জবাব সন্তোষজনক না হওয়ায় বিষয়টি অধিকতর তদন্ত করে ২৫ জুলাই সুনির্দিষ্ট করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে সকালে পিবিআইর ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খোদা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

মামলার বিস্তারিত তুলে প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই মো. মাসুদুর রহমানের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদুর রহমান ২০০২ সালের ৩১ জানুয়ারি কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন। তিনি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে এন্টি টেরোরিজম ইউনিটে যোগদান করেন। এরপর সেখান থেকে বদলি হয়ে ২০২২ সালের ৯ আগস্ট মানিকগঞ্জ সদর থানায় যোগ দেন। গত বছরের ২৪ সেপ্টেম্বরের হত্যা মামলাটি ছিল তার প্রথম তদন্ত।

মামলাটি তদন্তে পুলিশের কর্মকর্তা আইনের প্রাসঙ্গিক বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করেননি এবং তদন্ত কার্যক্রম সঠিকভাবে কেস ডায়েরিতে লিপিবদ্ধ করেননি মর্মে পিবিআই কর্তৃক অধিকতর তদন্তে প্রতীয়মান হয়েছে।

মামলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করা হয়েছে। দ্বিতীয়ত-তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামিকে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য উপস্থাপনের সময় এবং ঘটনাস্থলে মামলা তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় সাক্ষীদের জবানবন্দি রেকর্ডের সময় একই দেখানো হয়েছে যা বাস্তবসম্মত নয়।

এরপর হাইকোর্ট প্রশ্ন তুলে বলেন, একই সময়ে এক ব্যক্তি কীভাবে তিন জায়গায় (আদালত, থানা, ঘটনাস্থল) থাকতে পারে। এটি সুস্পষ্ট করে অধিকতর তদন্ত করে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে গত ৩ এপ্রিল এক আদেশে পুলিশের তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে এই মামলায় নতুন করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশনা মোতাবেক পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিল করে।


এই বিভাগের আরো খবর