সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

২৪ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শন করবেন ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৯:২৪ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় বিদ্যালয় ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম
২৪ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শন করবেন ৫ সদস্যের তদন্ত কমিটি

জেলার ফুলবাড়িয়ায় কোটি টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি আগামী ২৪ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠান হৃদয় এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল ও নির্মাণাধীন ভবনটি পুনঃনির্মাণ করতে হবে।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যালয় ভবন নির্মাণকাজ করছে হৃদয় এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিক ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন বাদল। এরই মধ্যে এ অনিয়মের তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ জুলাই সোমবার এই কমিটি প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রধান প্রকৌশলী (এলজিইডি) বরাবরে রিপোর্ট দেয়ার কথা রয়েছে।

গত ২০২২-২৩ অর্থবছরের পিইডিপি চার প্রকল্পের আওতায় এলজিইডি দ্বিতল বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ৯৯ লাখ ২৯ হাজার ১ শত ৪৬ টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করে। ভবন নির্মাণের কাজটি পায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি পাওয়ার পর স্থানীয় ঠিকাদার আহসান হাবিব নামের এক ব্যক্তির কাছে নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেয় হৃদয় এন্টারপ্রাইজ। দরপত্রের শিডিউল না মেনে যেনতেনভাবে প্রায় কোটি টাকা ব্যয়ে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ওই ভবনের পিলারের কংক্রিটের ঢালাই হাতের ঘসাটেই খসে পড়তে থাকে। এ পরিস্থিতিতে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ‘ভবনটির নিকটে আসা নিষেধ’ সাবধানবাণী লেখা একটি সাইনবোর্ড নির্মাণাধীন ভবনের পিলারে টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় ভবন নির্মাণের প্রায় কোটি টাকা জলে গেল বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের ওই বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের জন্য চুক্তি অনুযায়ী গত বছরের ২৭ জানুয়ারি ভবন নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হৃদয় এন্টারপ্রাইজ। যা চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র অনুযায়ী কাজ না করায় কাজ চলমান অবস্থাতেই ভবনের পিলারে আচড় অথবা ঘষা দিলেই পিলারের কংক্রিটের ঢালাই খসে পড়ছে। এ অবস্থায় যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে বলে আশংকা করছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই ভবন নির্মাণে নিম্নমানের ইট, পাথর, বালু, সিমেন্ট দিয়ে কাজ করা ভবনটির অবস্থা খুবই নাজুক। যেকোনো সময় ধসে পড়তে পারে ভবনটি। তাই দ্রুত ভবনটি ভেঙে পুনরায় নির্মাণের দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

জানা গেছে, উপজেলা এলজিইডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রণব সরকার এবং উপ সহকারী শাহরিয়ার কাজটি তদারক করার দায়িত্বে ছিলেন। পিলার ঢালাইয়ের সময় নামমাত্র সিমেন্ট ব্যবহার করায় স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েন উপ-সহকারী প্রকৌশলী প্রণব সরকার সেখান থেকে কোনরকমে পালিয়ে রক্ষা পান। ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ সিমেন্ট দিয়ে কাজ করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ঠিকাদার এরই মধ্যে ২৫ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। আরো ৩০ লাখ টাকা উঠানো প্রক্রিয়াধীন ছিল। কিন্তু অভিযোগ উঠায় সেই টাকা উত্তোলনের চেষ্টা ব্যর্থ হয়।

সম্প্রতি বিদ্যালয়ের দপ্তরি আবদুল জলিল মিয়া একটি কংক্রিটের পিলারে হাত দিয়ে খোচা দিতেই জুরজুর করে খসে পড়তে শুরু করে। পরবর্তীতে শিক্ষকদের বিষয়টি অবগত করলে সে সময়েই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে ভবন নির্মাণে মারাত্মক অনিয়মের বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে উপজেলা প্রকৌশলী ও ইউএনওকে জানানো হলে উভয়েই নির্মাণাধীন বিদ্যালয় ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভবনটি ঝুঁকিপূর্ণ বিধায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ইউএনও। পরবর্তীতে গত ২১ জুন এলজিইডির ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান ও ২৩ জুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম ইসমত কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রকৌশলী জানান, দায়িত্ব অবহেলার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে । রেজাউল করিম অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা বিভাগকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য চার সদস্য হলেনÑ আব্দুর রাজ্জাক নির্বাহী প্রকৌশলী ঢাকা, মোহাম্মদ এনামুল হক পিইডিপি-৪ (ঢাকা), নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিম গতকাল বুধবার ঢাকা প্রতিদিনকে জানান, আগামী ২৫ জুলাই সোমবার আমার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে। এছাড়া ওই ভবন পুনঃনির্মাণ করতে হবে। অথবা দুই বছরের জন্যে এলজিইডি’র কোন দরপত্রে অংশ গ্রহণ করতে পারবে না হৃদয় এন্টারপ্রাইজ। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে খুব শিগগিরই এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের ফলে গত ৭ মাস ধরে অস্থায়ীভাবে ঝুঁকিপূর্ণ একটি টিনের ছাপড়া ঘরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা। এতে শিক্ষক-শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। এদিকে পিঠ বাঁচাতে ঠিকাদার বাদল ও তার সাঙ্গপাঙ্গরা দৌঁড়ঝাপ শুরু করেছেন।


এই বিভাগের আরো খবর