সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

৪৩০০ টাকার ফ্যান ৮০০০ টাকায় বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮:০৯ অপরাহ্ন

সম্প্রতি তীব্র তাপদাহ ও ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিতে রিচার্জেবল ফ্যানের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে রিচার্জেবল ফ্যান বিক্রয় করছে।

বিষয়টি জানতে পেরে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম ক্রেতা সেজে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হল সংলগ্ন মার্কেটে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে অসাধু দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত দুই প্রতিষ্ঠান হচ্ছে- রাজ ইলেকট্রনিকস ও নিউ হীরা ইলেকট্রনিকস।

আসাদুজ্জামান রুমেল জানান, রাজ ইলেকট্রনিকস এ দেখা যায় ৪৩০০ টাকার ফ্যানের মূল্য মুছে ৮,০০০ টাকায় বিক্রয় করছে এবং নিউ হীরা ইলেকট্রনিকস ৫,০০০ টাকা মূল্যের স্টিকার তুলে ৮,০০০ টাকায় বিক্রয় করছে। দুই প্রতিষ্ঠানের কেউই ক্রয় রশিদ দেখাতে না পারায় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে উক্ত দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যথাক্রমে ১০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

তিনি আরো জানান, নির্ধারিত মূল্যে ইলেকট্রনিক পণ্য বিক্রয় করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নান, ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী তুলিপ ও জেলা আনসার ব্যাটালিয়ন।


এই বিভাগের আরো খবর