বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে পার্বত্য চট্টগ্রামের তিন ডিসিকে নোটিশ

আদালত প্রতিবেদক
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির সকল অবৈধ ইটভাটার কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসককে নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় জেলা প্রশাসকদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এ নোটিশ পাঠান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

তিন জেলা প্রশাসক হচ্ছেন, রাঙামাটির মোহাম্মদ মোশারফ হোসেন খান,খাগড়াছড়ির মো. সহিদুজ্জামান এবং বান্দরবানের শাহ্ মোজাহিদ উদ্দিন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গত বছরের জানুয়ারি ও মার্চ মাসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া ৩ জেলার বিভিন্ন ইটভাটা মালিকরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরবর্তীতে ইটভাটা মালিকরা আপিল বিভাগে ২টি আপিল দায়ের করলে আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতাবস্থা বৃদ্ধি করেননি।

এরপরও ইটভাটা মালিকরা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করলে নোটিশ দেওয়া হয়। এ নোটিশের পর ইটভাটার সামনে সাইনবোর্ড সাঁটানো হয়। কিন্তু পত্রিকায় রিপোর্ট এসেছে –সাইনবোর্ড থাকার পরও অবৈধ ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। এ জন্য এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে ৪৮ ঘণ্টার মধ্যে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর