মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন

লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন

শীতকাল ত্বকের জন্য সবচেয়ে খারাপ সময়। এ সময় ত্বক রুক্ষ ও শুষ্ক হতে শুরু করে। এ কারণে এই মৌসুমে ত্বকের যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠে।

শীতকালে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। সেসব সমস্যা থেকে ত্বক সুস্থ রাখার জন্য গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। নিয়মিত গ্লিসারিন ব্যবহারে ত্বক হাইড্রেটেড থাকে৷ আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে তরতাজা রাখে গ্লিসারিন৷ শুষ্ক ত্বকের সমস্যা থাকলে গ্লিসারিন আপনার সমস্যার আদর্শ সমাধান হতে পারে৷

ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে গ্লিসারিন৷ নিয়মিত ব্যবহারে ত্বক থেকে আর্দ্রতা হারিয়ে যায় না৷ ত্বকে ময়শ্চারাইজারে প্রলেপ তৈরি করে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে৷

চর্মরোগের ক্ষেত্রেও গ্লিসারিন ভালো কাজ করে৷ একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের অসুখের ক্ষেত্রে গ্লিসরিন প্রাকৃতিক ওষুধ৷ ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে গ্লিসারিন৷

বিভিন্ন ভাবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন৷ যেমন-
১. সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন৷ মিশ্রণ রেখে দিন এয়ারটাইট কৌটোতে৷ এই মিশ্রণে তুলোর বল চুবিয়ে ওয়াইপ করে নিন মুখ৷ পরের দিন সকালে মুখ ধুয়ে ফেলুন৷

২. দুই চামচ মধুর সঙ্গে সম পরিমাণ গ্লিসারিন ও ওটমিল মেশান৷ ঘন মিশ্রণ তৈরি হলে সারা মুখ ও হাতে লাগিয়ে নিন৷ শুকিয়ে গেলে প্রথমে দুধ ও পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷

৩. চিনি, গ্লিসারিন, এসেন্সিয়াল অয়েল এবং লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ তার পর মুখে মেখে কিছু ক্ষণ অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ ত্বক হয়ে উঠবে কোমল।

৪. ফাটা গোড়ালির সমস্যায় সরাসরি ব্যবহার করুন গ্লিসারিন৷ এতে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন৷ ত্বক হবে মসৃণ ৷

৫. এন্টি এজিং মাস্কেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন৷ এজন্য একটা ডিমের সাদা অংশ, এক চামচ কর্নস্টার্চ, দু’ চামচ ভাতের ফ্যান, ১ চামচ গ্লিসারিন নিয়ে একটা পাত্রে ভাল করে মিশিয়ে নিন৷ এই ফেসপ্যাক ব্যবহার করুন মুখে৷ কিছু ক্ষণ অপেক্ষা করে শুকিয়ে নিন৷ তার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. স্কিন ক্লেঞ্জার এবং মেক আপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন৷ ২ চামচ গ্লিসারিন, অর্ধের লেবুর রস এবং ২ চামচ দুধ মিশিয়ে নিন৷ তুলোর বলে এই মিশ্রণ নিয়ে সারা মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে নিন৷ তার পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।


এই বিভাগের আরো খবর