মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

উপকারিতা জানলে খাবারে আজ থেকেই রাখবেন চিনা ও কাজুবাদাম

লাইফস্টাইল ডেস্ক
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৮:২৫ পূর্বাহ্ন

শুধু মজাদার বলে অনেকেই শখ করে ঘরে রাখেন চিনা কিংবা কাজুবাদাম। ভারী খাবারের পর বিশ্রাম নিতে নিতে খেতেও দেখা যায়। কিন্তু এ বাদামগুলোর উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। শীত, গ্রীষ্ম বা বর্ষা নয়, সারাবছরই নীরবে খেয়াল রাখবে আপনার। তাই আজ থেকেই খাবার তালিকায় স্থায়ীভাবে যুক্ত করুন মজাদার ও সুস্বাদু এ বাদাম।

নাস্তার উপকরণ হিসেবে চিনাবাদামের উপকারিতা ব্যাপক। খোসা ভেঙেও সরাসরি খেতে পারেন এ বাদাম। কড়াইয়ে হালকা আঁচে ভেজে খেতেও দারুন মজার এ বাদাম। ত্বকের জন্য তো বটেই শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে অনন্য এটি। এর মধ্যে রয়েছে Arginine নামের এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালনে সাহায্য করে। এছাড়াও এতে থাকা অ্যামাইনো অ্যাসিড আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখে।

ভিটামিন বি৩ এবং নিয়াসিন ত্বকের জন্যও দারুণ কাজে লাগে। এ দুই উপকরণ ত্বকের বলিরেখা প্রতিরোধ করতেও সাহায্য করে। ভিটামিন ই, Resveratrol এবং নিয়াসিন নানা রোগ থেকে রক্ষা করে শরীরকে। বয়সের ভারে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, ভুলে যাওয়া, কোনও বিষয়ে ভাবনাচিন্তা করার ক্ষমতা কমে যাওয়া, মানসিক শক্তি কমে যাওয়ার মতো বড় রকমের সমস্যাকে দূরে রাখে। বাদামে থাকা ভিটামিন ও মিনারেল আমাদের শরীরের সার্বিক খেয়াল রাখে।

অন্যদিকে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটে ভরপুর হল কাজুবাদাম। এতে রয়েছে কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ মিনারেলস। মস্তিষ্ক প্রখর করতে এবং শরীরে এনার্জির জোগান দিতে দারুণভাবে কাজে লাগে কাজুবাদাম।

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যেমন- পলিফেনলস, ক্যারোটিনয়েডস এসব উপকরণ রয়েছে কাজুবাদামে। প্রদাহজনিত সমস্যা কমানোর পাশাপাশি সুদৃঢ় করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

এ বাদামের মোনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায়। তার ফলে ভাল থাকে হৃদযন্ত্র। হার্ট অ্যাটাকের ঝুঁকি, স্ট্রোক হওয়ার প্রবণতা কমাতেও সাহায্য করে এ বাদাম।

কাজুবাদাম হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। শরীরের বিভিন্ন জয়েন্টে হাড়ের গঠন স্বাভাবিক রাখবে। প্রবল ক্ষুধা মেটাতে অল্প কয়েকটা কাজুবাদাম আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে। তাই আজ থেকেই খাবারের তালিকায় যুক্ত করে নিন শরীরের জন্য অতি উপকারী এ বাদামগুলো।


এই বিভাগের আরো খবর