দীর্ঘ আশা-প্রত্যাশার পর ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামীলীগ নান্দাইল উপজেলার শাখার সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি।
নান্দাইল আসনে উপজেলার আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য আব্দুস সালামকে নৌকার মাঝি হিসাবে মনোনীত করায় বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নান্দাইলবাসী।
মেজর জেনারেল অব: আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সনে নান্দাইল উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিতকরণের মধ্য দিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।
এ বিষয়ে নৌকা প্রতীক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের নেতাকে নৌকার মাঝি নির্বাচন করায় জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল নেতৃবৃন্দ সহ নান্দাইলবাসীর প্রতি চিরকৃতজ্ঞতা জানাই। ইনশাল্লাহ, নান্দাইলবাসীকে নিয়ে ৭ই জানুয়ারী নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিবো এবং নান্দাইলকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো। এজন্য দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা কামনা করছি।