শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় নামাজের সাথী সংগঠনের আত্মপ্রকাশ: সভাপতি জিল্লুর রহমান, সম্পাদক আল মামুন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ১১ মে, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন

বেনামাজিদের নামাজি বানানো, মসজিদগুলোকে আবাদ করা, বে-ওয়ারিশ লাশের দাফন করাসহ সামজিক অবক্ষয় রোধে খুলনার পাইকগাছায় নামাজের সাথী সংগঠন নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।

গতকাল শুক্রবার মাগরিবের নামাজ শেষে উপজেলার গদাইপুর মার্কাস মসজিদে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা খুলনা – ৬ আসনের সংসদ সদস্যের ছোট ভাই আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক যুবলীগ নেতা আলহাজ্ব অহিদুজ্জামান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

সামাজিক এ গঠনে মোঃ জিল্লুর রহমানকে সভাপতি ও মোঃ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আ: সামাদ মোড়ল, সাংবাদিক মুজিবুর রহমান মল্লিক, সবুর সরদার, আজু মাস্টার, আমান উল্লাহ , মিজানুর রহমান গাজী, নুর আলী গাজী, ফজলু বিশ্বাস, আকিমুদ্দিন, মান্নান মোল্যা, আসাদুল মোড়ল, খাইরুল ইসলাম ও শুভ।

নামাজের সাথী সংগঠনের সভাপতি জিল্লুর রহমান বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ওহিদুজ্জামান মোড়লের দিক নির্দেশনায় আমরা খুব শীঘ্রই সর্বত্রই ইউনিয়ন কমিটি গঠন করে কার্যকম শুরু করবো‌ ইনশাআল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমি নিজেই কিছুটা বিপথগামী ছিলাম, কিন্তু আমাদের উপদেষ্টার আন্তরিকতায় সেই পথ থেকে সরে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি সকলকে এ পথে আসার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা অহেদুজ্জামান বলেন, সামাজিক অবক্ষয়রোধে যুব সমাজকে মসজিদ মুখি করে নামাজি করার এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকল ধর্ম প্রিয় মানুষদের এ সংগঠনে একইভুত হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে তিনি সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এ ব্যাপারে আন্তরিক ভাবে সহযোগিতা কামনা করেন।

এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক পৃথক কমিটি গঠনের দিকনির্দেশনাও দেন তিনি।


এই বিভাগের আরো খবর