মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সরকার পল্লি এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে: সমবায় প্রতিমন্ত্রী

রিয়াজুর রহমান রিয়াজ
বুধবার, ১৫ মে, ২০২৪, ১০:১১ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি বলেন, বর্তমান সরকার পল্লি এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সর্বোচ্চ গুরুত্বসহ বিবেচনায় নিয়ে কাজ করছে। তবে এর জন্য দরকার আমাদের সকলের উন্নত মানসিকতা ও উদ্ভাবনী চর্চা করা।

প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের ভিত্তিতে বাংলাদেশের সকল গ্রাম থেকে উদ্ভাবনী চর্চা শুরু হোক। এতে করে দেশের কৃষির চেহারাই বদলে যাবে। কৃষিতে আধুনিকায়ন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, পল্লীর উন্নয়নের কথা মাথায় রেখেই জাতির পিতা সোনার বাংলা গড়ার শপথ নিয়েছিলেন। আর সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা।

আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। তরুণদের এগিয়ে আসতে হবে তাদের জ্ঞান ও মেধা নিয়ে। উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ ভেদাভেদের উর্ধ্বে নিজের দেশের উন্নয়নে মেধাকে কাজে লাগিয়ে বিদেশ থেকে পল্লির জন্য বিনিয়োগ আকৃষ্ট করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এটাই আধুনিক সমবায়ের ভিত রচনা করবে। এভাবেই দেশের চেহারা বদলে যাবে।

এরপর মন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা (বিআরডিবি, আরডিএ বগুড়া, বার্ড কুমিবাপার্ড পিডিবিএফ, এসএফডিএফ,উদ্ভাবন প্রযুক্তির শোকেসিং পরিদর্শন করে বলেন, এত অসাধারণ প্রযুক্তির উদ্ভাবন মূলত গবেষণার ফল। গবেষণা মানব উন্নয়ন সাধন করে।

তিনি দেশের সকল স্তরের শিক্ষানুরাগীকে গবেষণায় মনোযোগী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। এরপর আবদুল ওয়াদুদ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং সকল অংশগ্রহণকারীকে প্রশংসায় ভূষিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিআরডি সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরো খবর