বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম

গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, গণিত আমাদের যুক্তিকে শাণিত করে ও যুক্তিবাদী হতে শেখায়। গাণিতিক গবেষণার পৃষ্ঠপোষকতায় সরকার অত্যন্ত আন্তরিক। সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন ও পৃষ্ঠপোষকতা করছে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ ম্যাথেমেটিকাল সোসাইটি আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিকাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আব্দুল ওয়াদুদ দারা বলেন, আজ বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। তরুণদের এগিয়ে আসতে হবে তাদের জ্ঞান ও মেধা নিয়ে। মেধাকে কাজে লাগিয়ে গবেষণার জন্য বিনিয়োগ আকৃষ্ট করতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, শিশুকাল থেকেই গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে মা-বাবার ভূমিকা অপরিহার্য। ছোটবেলা থেকেই গণিত চর্চায় মনোযোগী হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই হিসাব-নিকাশের জন্য গণিত প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, যুক্তি হলো প্রোগ্রামিংয়ের ভিত্তি। গণিতের পাশাপাশি প্রোগ্রামিং শিখতে হবে। গবেষণায় নিয়োজিত হয়ে আজকের ছাত্ররাই গড়বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এভাবেই বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের নাম ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচে-কানাচে। এরই ধারাবাহিকতায় সর্বদা কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইআইটি বোম্বের অধ্যাপক ড. দীপঙ্কর চোধুরী।


এই বিভাগের আরো খবর