বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার : স্পিকার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার।

তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কুটনীতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেসব সমস্যা সারা বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করে, সংসদীয় কূটনীতি সেগুলো সমাধানে কাজ করতে পারে।

স্পিকার আজ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
তিনি সেখানে ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরী কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক কনফারেন্সে যোগ দেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকশন, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, অ্যাঙ্গোলা, কানাডা ও জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, কাতারের সূরা কাউন্সিলের ডেপুটি স্পিকার, আলজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের স্পিকাররা এ কনফারেন্সে উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকাররা প্রতি পাঁচ বছর পরপর একত্রিত হয়ে সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আলোচনা ও সহযোগিতার মাধ্যমে স্পিকাররা উদীয়মান চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

স্পিকার বলেন, পার্লামেন্টের স্পিকারদের বৈশ্বিক কনফারেন্স বিশ্বের প্রতিটি মানুষের আকাক্সক্ষার সাথে অনুরণিত হবে। দারিদ্র্য, অসমতা, ধনী-গরীব বৈষম্য, অভিবাসন সমস্যা, অর্থনৈতিক মন্দা ইত্যাদি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আসন্ন স্পিকারদের সম্মেলনে এসব প্রাসঙ্গিক বিষয়ে এজেন্ডা রাখতে হবে যেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হক উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর