বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

দক্ষিণ সিটি কর্পোরেশন ২৫ ভাগের বেশি বনায়ন করবে : তাপস

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ২৫ শতাংশের বেশি বনায়ন সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

কর্পোরেশনের বাস্তবায়নাধীন প্রকল্প ও ছাত্রলীগের বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে এই বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২৫ শতাংশ বনায়ন সৃষ্টির লক্ষ্যমাত্রা সবার আগে অর্জন করবে।

আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের বনায়ন ১০ ভাগের নিচে ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে তা ১৭ ভাগে উপনীত হয়েছে। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তিনি আমাদেরকে ১৭ ভাগ থেকে বনায়ন ২৫ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা দিয়েছেন। আমি দৃঢ়ভাবে আশাবাদী, আমাদের বাস্তবায়নাধীন প্রকল্প ও গৃহিত কার্যক্রমের মাধ্যমে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনই প্রথম সেই লক্ষ্যমাত্রা অর্জন করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা ২৫ ভাগের ঊর্ধ্বে বনায়ন সৃষ্টি করতে পারব।’

এসময় তিনি মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দকে ওসমানী উদ্যান ও পান্থকুঞ্জ উদ্যানে এবং আদি বুড়িগঙ্গা চ্যানেল, শ্যামপুর, জিরানি, মান্ডা ও খালুনগর খালের দুই পাশে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সেখানে বনায়ন করবেন। গাছ লাগাবেন। আমরা ঢাকা শহরকে সবুজে সবুজে ছেঁয়ে ফেলবো। আমরা এই নগরীকে একটি সুন্দর, সবুজ ও শ্যামল মহানগরীতে রূপান্তরিত করব।’

বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় দক্ষিণ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, স্বৈরাচারী খুনি জিয়াউর রহমান ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। সেই ছাত্র সমাজের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলম ও খাতা তুলে দিয়েছেন।

এতে মেয়র মহানগর দক্ষিণ ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক এবং খিলগাঁও মডেল কলেজ ছাত্রলীগ ইউনিটের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে তিনি নগর ভবন প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কু-ের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ বৃক্ষরোপণ করবে বলে ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় আজ বিভিন্ন ইউনিটের মাঝে ৫ শতাধিক নিম, কৃষ্ণচূড়া, অর্জুন, পাতাবাহারসহ অন্যান্য গাছের চারা বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর