শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা উদ্বোধন ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪-এর উদ্বোধন করেছেন।

তিনি আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ধর্মমন্ত্রী অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগিরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে। প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সাথে হয়- এদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে- এটা খেয়াল রাখতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের কুরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভুষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরো তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে সরকারের নানা কর্মসূচি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ইতোমধ্যে নির্মাণ কাজ শেষে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। অন্যগুলির কাজও চলমান রয়েছে। সারাদেশে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এতগুলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ মুসলিম বিশ্বে এক বিরল ঘটনা। তিনি প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা, বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এর সফলতা কামনা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর