শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

সাংস্কৃতিক সংগঠনের সমৃদ্ধির ক্ষেত্রে অশোক রায় নন্দী কাজ করে গেছেন : লিয়াকত আলী লাকী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ন

বিশিষ্ট নাট্যজন, থিয়েটারের সাধারণ সম্পাদক প্রয়াত অশোক রায় নন্দীর স্মরণে থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক পরিমণ্ডলে অশোক রায় নন্দীর অনেক অবদান ছিল। তাঁর সান্নিধ্য আমাকে প্রাণিত করত। তিনি শিল্প, সংস্কৃতিতে যেখানে গেছেন সবাই তাঁকে গুরুত্ব দিয়েছেন। তিনি খুব নিভৃতচারী ছিলেন। কাজটাকেই তিনি গুরুত্ব দিতেন সবসময়। সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মৃদ্ধ করার ক্ষেত্রে কাজ করে গেছেন। মনে হয় যেন এই মুহুর্তে অশোক রায় নন্দী আমাদের সাথেই আছেন। সেই মানুষটিকে হারিয়ে আমাদের বিশেষ ভাবে কষ্ট কাজ করছে। কাজটাকে যদি সততার মাধ্যমে করা হয় তাহলে সে মানুষটিকে ভালোবাসার অভাব নেই।

ফোরামের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে এবং বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আবদুল হক তালুকদার, থিয়েটার ঢাকা’র অন্যতম কর্ণধার নরেশ ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।

এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

আরও বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য রূপালী চম্পক, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব ও চতুরঙ্গ সাংস্কৃতিক জোটের মহাসচিব হারুন আল রশিদ প্রমুখ।

স্মৃতিচারণ করে সভায় বক্তারা বলেন, অশোক রায় নন্দী বাংলাদেশ ও ভারত দুই বাংলার নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের কাছেই ছিলেন সুপরিচিত। অশোক রায় নন্দী’র স্মৃতিকে ধরে রাখতে পারলে আমরা হয়তো আরেক একজন অশোক রায় নন্দীকে পাবো। সাংস্কৃতি অঙ্গনের বড় এক অধ্যায় ছিলেন। তিনি একজন প্রচারবিমুখ লোক ছিলেন। তিনি পৃথিবীকে ভালোবেসে ছিলেন এবং নিজেও ভালোবাসা পেয়েছিলেন। তিনি মানুষের মত বেঁচেছিলেন। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে যান নি। আমরা যতদিন আছি তিনি আমাদের সাথেই থাকবেন। তিনি প্রচারবিমুখ মানুষ হলেও তাঁর কর্মকান্ডগুলো প্রচার করার দায়িত্ব ছিলো আমাদের কিন্তু আমরা তা করতে পারিনব। এই ব্যর্থতার দায় আমাদের। তাঁর মৃত্যুর পর এদেশের শোকসভা হওয়ার আগে কলকাতায় শোকসভা হয়েছিলো। এমনটি হয়েছিলো তাঁরই কর্মের কারনেই। তাঁর রাজনৈতিক আদর্শ ছিলো। তাঁর আদর্শ ছিলো মুক্তিযুদ্ধের আদর্শ। তাঁর এই আদর্শকে আমাদের বয়ে নিযে যেতে হবে। তাঁর কর্মকান্ডগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।


এই বিভাগের আরো খবর