রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

পাইকগাছায় আশ্রায়ণ প্রকল্পের ঘরে ঘরে ডায়রিয়া ও সর্দি-জ্বর প্রকট আকার ধারণ করেছে

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ১ জুন, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার পাইকগাছার গড়ইখালী ওয়াপদার বাঁধ ভেঙ্গে পানি ঢুকে আশ্রায়ন প্রকল্পের ১৯৫ টি ঘর-বাড়ির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে গত ৬ দিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর নেতৃত্বে চলছে বাঁধ সংস্কারের কাজ। অন্যদিকে আশ্রায়ণ প্রকল্পের প্রায় প্রতিটা ঘরে ঘরে শিশুদের মধ্যে দেখা দিয়েছে ডায়ারিয়া ও সর্দি-জ্বর।

উপজেলার উপকূল বেষ্ঠিত শিবসা ও মিনহাজ নদীর কুলে অবস্থিত গড়ইখালী ইউনিয়ন। যার প্রাণ কেন্দ্রে ২০২৪ সালে গড়ে ওঠে আশ্রায়ণ প্রকল্প। যেখানে বসবাস করছে ১৬০ টি পরিবার। যার সাথে ২ বছর আগে দেয়া হয়েছে ৩৫ টি মুজিব বর্ষের ঘর। প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে প্রবহমান শিবসা ও মিনহাজ নদীর তীরে তাদের বসবাস। দীর্ঘ ২০ বছরের মধ্যে তাদের দেয়া বাড়ী ঘর সংস্কার না করায় তা প্রায় বসবাস

অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে নেই কোনো বাথরুমসহয়পানীয়জলের ব্যবস্থা।
এর মধ্যে গত সোমবার ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ওয়াপদার বাঁধ ভেঙ্গে প্রকল্পের ১৯৫ টি বাড়ীঘর তলিয়ে একাকার হয়ে যায়। যার ফলে দুষিত হয়ে পড়েছে পানি ও পরিবেশ। প্রায় প্রতিটা ঘরে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। ২০-২৫ টা শিশু ইতোমধ্যে ডাইরিয়া ও সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা বাশারুল বলেন তার ১৮ মাসের শিশু রাকিবুল্লাহ ডাইরিয়া আক্রান্ত। তাকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনিভাবে ঘরে ঘরে শিশুদের মধ্যে ডায়রিয়া ও সর্দি-জ্বর ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন আশ্রয়ণ প্রকলের বাসিন্দারা চরম দুর্দশার মধ্যে বসবাস করছে। তাদের নেই কোন স্যানিটেশন ও পানীয়জলের সুু-ব্যবস্থা এছাড়াও বাঁধ ভেঙ্গে সব তচনছ হয়ে গেছে। এদিকে জোয়ারের পানি ঠেকাতে এলাকার লোকজনকে নিয়ে ৬ দিন ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধছি।

এ ব্যাপারে তিনি আশ্রায়ণের বাসিন্দাদের প্রতি সুদৃষ্টি দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বিষয়টি জেনেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।


এই বিভাগের আরো খবর