বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

যাত্রীবাহী রেল ইঞ্জিনের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন, জনগণের চলাচলের সুবিধার্থে যাত্রীবাহী রেল চলাচল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ইঞ্জিন ও যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৫৪টি মিটার গেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ রেল ইঞ্জিন এবং ৫০টি মিটার গেজ রেল ইঞ্জিন সংগ্রহের জন্য প্রকল্প গ্রহণের কাজ চলমান রয়েছে।

সরকারি দলের অপর সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, দেশের আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে দেশের সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনয়নের নির্দেশনা প্রদান করেন।

এ লক্ষ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার জন্য ভাঙ্গা হতে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্যে “বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ ভাঙ্গা জংশন (ফরিদপুর) হতে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা” প্রকল্পের মাধ্যমে এলাইনমেন্ট চূড়ান্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর