মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকোর নব নিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট
সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন

‘গ্রাহকসেবা বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে’ বলেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী এন ডিসি।

গত শনিবার ২৯ জুন ২০২৪ বিকাল ৪:০০ টায় নিকুঞ্জস্থ ডেসকো’র ট্রেনিং বিল্ডিংয়ে ডেসকো’র বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তাগণের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, ‘ডেসকো একটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির লক্ষ্যে ডেসকো’র সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক হতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডেসকো’র ডিজিটাল সেবাকে আরো সহজ করতে হবে। গ্রাহকদের খুটিনাটি টেকনিক্যাল বিষয়গুলো সঠিকভাবে বোঝাতে হবে। কোম্পানির নিয়মনীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে গ্রাহকসেবা সুনিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকো’র নির্বাহী পরিচালক প্রশাসন ও এইচ আর এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর নাহিদ আহসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডেসকো’র সকলকে একাট্টা হয়ে কাজ করতে হবে। কোম্পানির কাজের প্রতি অবশ্যই আন্তরিক হতে হবে। কোম্পানিকে নিজের পরিবার ভেবে যথাযথ কাজটা করতে হবে।’ ডেসকো বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের ৩ দিনের মধ্যে ছুটির দিনে চেয়ারম্যানের এধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেসকো’র নবনিযুক্ত নির্বাহী পরিচালক প্রশাসন ও এইচ আর ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক।

অনুষ্ঠানে ডেসকো’র সামগ্রিক অপারেশন এক্টিভিটি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. আখতারুজ্জামান। এসময় ডেসকো’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও নির্বাহী পরিচালকগণের থেকে সমস্যা এবং সমস্যা সমাধানে করণীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন। ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী এনডিসি সমস্যা চিহ্নিত করে কিছু তাৎক্ষনিক সমাধান দেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন ডেসকো’র নির্বাহী পরিচালক অর্থ ও হিসাব মোঃ তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ ডেসকো’র উর্ধ্বতন কর্মকতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেসকো’র মহাব্যবস্থাপক প্রশাসন ও এইচ আর মুহঃ মামুনর রশিদ।


এই বিভাগের আরো খবর