বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ডিইউজে’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন

কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে মিশে দেশজুড়ে সৃষ্টি হওয়া পরিকল্পিত নৈরাজ্য বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করে দেশে ফের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের বিপদগামী করার মাধ্যমে বিএনপি ও ’৭১-এর পরাজিত শক্তি যে নগ্ন খেলা শুরু করেছিল তা সরকার বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করেছে।

বিবৃতিতে তারা বলেন, এ নৈরাজ্যকালে তাদের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। এ সময় সাংবাদিক নিহতসহ আহত হয়েছেন শতাধিক। এমনকি রাষ্ট্রীয় সম্পদ মেট্রোরেল, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, সেতু ভবন, ডেটা সেন্টার, এলিভেটেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হামলা চালিয়ে এ চক্র হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। সারাদেশকে অচল করার মাধ্যমে জনগণের মাঝে আতংক সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করেছিল তারা। ১৯৭১ সালের মত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। সে পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ ও জনগণকে যেভাবে রক্ষা করেছেন তা তুলনাহীন।

দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনভাবেই এই গোষ্ঠীকে আর ছাড় দেওয়া যাবে না। সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত সবার তালিকা জাতির সামনে তুলে ধরার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গঠিত তদন্ত কমিশনকে সাংবাদিক নিহত ও আহত হওয়ার ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করতে হবে। সেই সঙ্গে নিহত সাংবাদিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত সাংবাদিকদের সুচিকিৎসার দায়িত্ব নিতে হবে সরকারকে।


এই বিভাগের আরো খবর