রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

১৬ দেশে ছড়িয়েছে এমপক্স, সবচেয়ে বেশি সংক্রমণ আফ্রিকায়

স্বাস্থ্য ডেস্ক
মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

করোনা মহামারির পর নতুন করে চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। যা এখন নতুন এক আতঙ্কের নাম। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে যা ছড়িয়েছে ইউরোপ ও এশিয়াতে। সুইডেন, পাকিস্তানের পর ফিলিপাইনেও একজনের শরীরে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকার অন্তত ১৩ দেশে ছড়িয়েছে এমপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বি। জরুরি অবস্থা জারি করেছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ঘোষণা করেছে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা।

সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, এমপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু এর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এ ছাড়া এমপক্স আক্রান্ত বণ্যপ্রাণি শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে।

তবে এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। ১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স।

তবে গত সপ্তাহে এমপক্সের ক্লেড ওয়ান বি ধরনের জেরে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের এই ধরনটি নিয়মিত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। গত সপ্তাহে এই ধরনটি ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হয়। ফলে প্রথমবারের মতো আফ্রিকা ছাড়িয়ে বিশ্বের অন্য মহাদেশে ভাইরাসটি উপস্থিতির বিষয়টি সামনে আসে। আর এখন এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনে এই ভাইরাস পাওয়া গেছে।

তবে পাকিস্তানে এমপক্সে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়নি। তিনি ভাইরাসটির ক্লেড টু-এ সংক্রমিত হয়েছেন। তার শরীরে আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়া এমপক্সের ক্লেড ওয়ান বি ধরন শনাক্ত হয়নি। সোমবার (১৯ আগস্ট) এই বিষয়টি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

পাকিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাজিদ হোসেন শাহ বলেছেন, এখন পর্যন্ত পাকিস্তানে ক্লেড ওয়ান বি শনাক্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর