শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার

ডিগ্রিতে অটোপ্রমোশন ও এইচএসসিতে বৈষম্যহীন ফলের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০:২১ অপরাহ্ন
ডিগ্রিতে অটোপ্রমোশনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। (ডানে) এইচএসসি’র ‘বৈষম্যহীন ফলের’ দাবিতে একই স্থানে শিক্ষার্থীদের আরেকটি বিক্ষোভ।

সদ্য প্রকাশিত এইচএসসি’র ফলকে বৈষম্যমূলক উল্লেখ করে ‘বৈষম্যহীন ফলের’ দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে এইচএসসি শিক্ষার্থীরা। পাশাপাশি ডিগ্রিতে অটোপ্রমোশনের দাবিতে একই স্থানে অবস্থান নিয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ‘ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন’ ব্যানারে অটোপ্রমোশনের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের জাতীয় জাদুঘরের সামনে যেতে বললে সেখানে গিয়ে অবস্থান নেয় তারা। এসময় একই জায়গায় বৈষম্যহীন ফলের দাবিতে অবস্থান নেয় এইচএসসি’র শিক্ষার্থীরাও।

আলোচনার জন্য পুলিশ বিক্ষোভকারী দুটি দলের প্রতিনিধিদের শাহবাগ থানায় ডাকে। রাত সোয়া আটটায় তারা শাহবাগ থানায় প্রবেশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলোচনা চলছে।

শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. খালিদ  মনসুর বলেন, ‘এইচএসসি পরীক্ষার রেজাল্ট (ফল) প্রকাশের পর কিছু শিক্ষার্থী রেজাল্টে সমতা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে অধ্যয়নরত ডিগ্রি শিক্ষার্থীরা অটোপ্রমোশনের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছিল। পরে আমরা তাদের রাস্তা থেকে বুঝিয়ে সরিয়ে নিয়ে এসেছি। উপ-কমিশনার (ডিসি) স্যার তাদের সঙ্গে আলোচনা করছেন। শাহবাগ একটি প্রধান সড়ক। এখানে কোনও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

ওসি আরও বলেন, ‘তারা যেসব দাবি নিয়ে রাস্তায় নেমেছে এখানে আন্দোলন করলে তাদের চাওয়া পূরণ হবে নাকি? তাদের যেতে হবে শিক্ষা বোর্ড কিংবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি। তারা যেন আর রাস্তা অবরোধ না করেন।’

এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী রায়হান চৌধুরী বলেন, আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই। আমাদের যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে এবং যেগুলো হয়নি, দুটো মিলেই আমরা বৈষম্যহীন ফলের দাবি করছি। অনেকের রেজাল্টে দেখা গেছে— অযৌক্তিকভাবে তাদের ফেল দেখানো হয়েছে, কারও কারও রেজাল্ট খারাপ দেখানো হয়েছে। আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই, যাদের অযৌক্তিকভাবে ফেল দেখানো হয়েছে তাদের পাস চাই। সবার প্রত্যাশিত রেজাল্ট চাই।

অপরদিকে, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ডিগ্রি শিক্ষার্থী কাওসার আহমেদ বলেন, আমাদের ডিগ্রি শেষ হওয়ার কথা ছিল তিন বছরে, সেই জায়গায় আমরা ছয়/সাত বছর ধরে ডিগ্রিতে আছি। এখানেই যদি এত বছর লেগে যায় আমরা চাকরির পরীক্ষায় বসবো কখন। আর এই মুহূর্তে আন্দোলনে আহত ও বন্যা পরিস্থিতির কারণে অনেকেই পরীক্ষায় বসার মতো পরিস্থিতিতে নেই। তাই আমরা চাই, আমাদের ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের রেজাল্ট মূল্যায়ন করে আমাদের তৃতীয় বর্ষের ফাইনাল রেজাল্ট ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হোক, আমরা যেনো পঁচিশ সালের শুরুতেই মাস্টার্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারি।


এই বিভাগের আরো খবর