শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার

পুলিশ বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফা-সৌদ দম্পতিকে আটকে দিল 

অনলাইন ডেস্ক :
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪-এর সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে তার সঙ্গে স্বামী বদরুল আনাম সাউদও ছিলেন। তাকেও দেশ ছাড়তে দেয়া হয়নি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। এক পর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে চলে যান।

পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে। এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে বের করে দেয়া হয়।

উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর