সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের নান্দাইলে নিউ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি

ও.ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজে প্রথম অধিনায়কত্বের দায়িত্ব পালনের পর এবার প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের মিডল-অর্ডারের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কেও বিসিবির মেডিকেল টিম দলের বাইরে রেখেছে। কারণ, তিনি কুঁচকির সমস্যায় ভুগছেন।

বিসিবির ক্রীড়া চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথার কারণে চিকিত্সাধীন রয়েছেন। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা তার খেলার বিষয়টি নিশ্চিত করতে দুই সপ্তাহের মধ্যে তাকে পুনরায় মূল্যায়ন করবো।’

এদিকে, এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশের হয়ে তার আগের একদিনের আন্তর্জাতিক ছিলো ২০২৩ সালের ডিসেম্বরে। সহযোগী বাঁ-হাতি জাকির হাসান, যিনি গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন, তাকে বাদ দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে মুগ্ধ করার পর নিজের জায়গা ধরে রেখেছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোঃ মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম , তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর