বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অন্তর্বর্তী সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১:৫৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না..’ শীর্ষক ক্যাপশনে একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়৷ উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ০২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে৷ গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিলো এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পার্শ্ববর্তী বাদশা মোল্লার বাড়ীর পাশে রেখে যাওয়া হয়৷

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা যায়।

উক্ত পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাথে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শুনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর