বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপকারের আশায় দুধ পানে যে কারণে সতর্ক হতে বললেন গবেষকরা

অনলাইন ডেস্ক :
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : দুধ খুবই উপকারী একটি পানীয়। যা খাওয়ার ফলে বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়। এ জন্য অনেকেই প্রতিদিন দুধ পান করেন। আবার কেউ কেউ অনেক বেশি পরিমাণে দুধ পান করেন। এ সবই করা হয় মূলত উপকারের আশায়।

আর উপকারের আশায় এত বেশি পরিমাণে দুধ পান করে নিজের ক্ষতি করছেন কিনা, তা জানেন তো। নির্দিষ্ট করে বললে নারীদের ক্ষেত্রে দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত ৪০০ মিলি গরুর দুধ পান করেন তাদের ১২ শতাংশ পর্যন্ত হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

গবেষণায় দেখা গেছে, দুধের চর্বিযুক্ত উপাদানে বর্ধিত ঝুঁকি রয়েছে। অর্থাৎ, স্ক্রিমড বা ফুল-ফ্যাট সংস্করণে কোনো পার্থক্য নেই। এ জন্য যারা পরিমিত বা কম পরিমাণ পান করেন, তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা কম বলে মনে করা হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বোল্ডস্কাই। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

নারী এবং দুগ্ধজাত বিষয়: সুইডেনের উপসালা ইউনিভার্সিটির গবেষকরা মনে করেন, হার্টের ঝুঁকির পেছনে ল্যাকটোজ, দুধে থাকা চিনি দায়ী। যা সময়ের সঙ্গে সঙ্গে শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। একইসঙ্গে হার্টে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। আর এই প্রভাব নারীদের ক্ষেত্রে আরও বেশি ঝুঁকির কারণ হতে পারে। কারণ, নারীরা পুরুষদের তুলনায় বেশি ল্যাকটোজ হজম করে।

বিএমসি মেডিসিনে প্রকাশিত সমীক্ষাটি ৩৩ বছর ধরে এক লাখ মানুষের মধ্যে চালানো হয়েছে। যেখানে ৬০ হাজার নারী ও ৪০ হাজার পুরুষ ছিলেন। এদের মধ্যে খাদ্য ও জীবনধারা সম্পর্কিত বিষয় আলাদা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, দৈনিক বেশি পরিমাণ দুধ পান করা হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক ও স্ট্রোকসহ করোনারি হৃদরোগের ঝুঁকি ৫ শতাংশ বৃদ্ধি করে।

গবেষণা কী বলে: গবেষণায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নারীরা যত বেশি দুধ পান করেন, তাদের হার্টের ঝুঁকি তত বেশি হয়। বলা যেতে পারে, একজন নারী ৬০০ মিলি দুধ পান করলে ১২ শতাংশ ঝুঁকি বৃদ্ধ পায় তার। আর ৮০০ মিলি দুধ পান করলে তা ২১ শতাংশ বৃদ্ধি পায়। কফি শপ থেকে বড় বড় ল্যাটেস ও ক্যাপাচিনোতে প্রায় ৫৬০ মিলি দুধ থাকে, যা চিন্তার বিষয়। এ কারণে গবেষকরা ঝুঁকি কমানোর জন্য নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন।

হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়া : সমীক্ষায় দেখা গেছে, যেসব নারীরা দৈনিক ৩০০ মিলির বেশি দুধ পান করেন, তাদের পুরুষের তুলনায় ইস্কেমিক হার্ট ডিজিজ ও হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বেশি থাকে। যা নির্ভর করে দুধের ধরন যেমন, পুরো দুধ, মাঝারি চর্বি বা স্কিমড কিনা। গবেষকরা এ ধরনের ঝুঁকি এড়াতে দইয়ের মতো গাঁজানো খাবার খাওয়ার পরামর্শ দেন।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর