বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ

আনোয়ারুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা)
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্যারেজ বাজার চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে মুন্সিগঞ্জ ইউনিয়নের মনসুর সরদার গ্যারেজ বাজারে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর মনিরুজ্জামান মনির।

ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাজলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন। কৃষক সমাবেশে দলের কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা পাঠ করে শোনান শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম প্রমূখ।

সমাবেশ বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শ্যামনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।


এই বিভাগের আরো খবর