ফরিদপুরের নগরকান্দায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কে এইচ আর (কাজী হাবিবুর রহমান) ফাউন্ডেশন।
আজ শনিবার ( ১১ জানুয়ারি) সকাল ১০ টায় নগরকান্দার জুঙ্গুরদী ঈদগাহ সংলগ্ন অঙ্কন ভিলা চত্বরে এই কম্বল বিতরণ করেন কে এইচ আর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি কাজী মনিরুজ্জামান, নগরকান্দা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা , ইউপি সদস্য ফিরোজা বেগম , রিজু খান কাজী মুন্না প্রমুখ।
কে এইচ আর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শওকত আলী শরীফ বলেন, সেবা মুলক কর্মকান্ড পরিচালনার লক্ষে কে এইচ আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুইজারল্যান্ড প্রবাসী কাজী আসাদুজ্জান কে এইচ আর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন বিদেশে থাকলেও তিনি তার নিজ এলাকার অসহায় মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেন। নিয়মিত সহযোগিতার অংশ হিসেবে আজ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হইল।