বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‘সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ যা জানা গেল

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : সম্প্রতি ‘সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ ৪৫ জন ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।

তবে রিউমর স্ক্যানার জানায়, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে BBC NEWS 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ‘ব্রেকিং নিউজ: সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, ‘গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল।’

এতে আরও বলা হয়, ‘সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন- আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’ তবে, মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া সারজিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আইএসপিআর জানায়, ‘এটি একটি মিথ্যা সংবাদ।

অর্থাৎ, গত ১২ জানুয়ারি BBC NEWS 2470 নামক একটি ভূঁইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুতরাং, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর