রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

‘ভুয়া ‘ভুয়া’ স্লোগানে অসহায় লিটন

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচেই বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। রীতিমতো রেকর্ড গড়া সেঞ্চুরি। চলতি আসরে সেদিনই তার দল পেয়েছিল প্রথম জয়ের দেখা। পরের ম্যাচে লিটন রান পাননি। দলও হেরেছে। আর সেই ম্যাচেই গ্যালারি থেকে ভেসে এসেছে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান! মাত্র এক ম্যাচেই সব ভুলে গেলেন দর্শকরা?

চট্টগ্রামে গত ১৬ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বলে ১৩ রান করে আউট হন লিটন। তার দল ঢাকা ক্যাপিটালস হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সীমানার কাছাকাছি ফিল্ডিং করছেন লিটন। গ্যালারি থেকে একদল দর্শক তার নাম ধরে ডাকছে আর ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিচ্ছে!

সেই স্লোগানের মাত্রা এমনই ছিল যে, লিটন বাধ্য হয়ে ফিরে তাকান দর্শকদের দিকে। নাহ, তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি, শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন! হয়তো ভাবছিলেন, এক ম্যাচ আগেই রেকর্ড গড়া সেঞ্চুরি এত সহজে ভুলে গেলেন দর্শকরা! সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা হচ্ছে। এদেশের ক্রিকেট দর্শকদের মান নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

চট্টগ্রামের অনেক দর্শক এই ঘটনায় বিব্রত। তারা সোশ্যাল মিডিয়ায় লিটনের কাছে ক্ষমা চেয়েছেন। চট্টগ্রামের মানুষেরা এমন নয় বলেও বোঝাতে চেয়েছেন। ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন সামি বলেছেন, ‘খারাপ খেললে সমালোচনা করুন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই। লিটনের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, আপনার সঙ্গে এমন হলে কেমন লাগত?’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর