ফরিদপুরের নগরকান্দার শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ ফ্রেব্রয়ারী) শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সাধারন সস্পাদক বদরুদ্দোজান তারা মোল্লা,সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডঃ জুয়েল মুন্সী। সভাপতিত্ব করেন শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাদরুজ্জামান মোল্লা,স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রইসউদ্দীন চোকদার, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান।