ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যেবাহী সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ঈরা গোস্বামী, সহকারী প্রধান শিক্ষক এ কে এম মোজাহিদুর রহমান,সিনিয়র শিক্ষক আসমা আহমেদ,খন্দকার গোলাম কিবরিয়া,শামিমা বেগম প্রমুখ।