কাজী রিয়াজুল ইসলাম রিয়াজকে আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব ও আনিসুর রহমান সজলকে মূখ্য সংগঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার প্রায় ৬ শত ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার রাত ১০ টার দিকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ৬ মাস মেয়াদি এ কমিটির নাম, পদ -পদবি প্রকাশ করে। বৈষম্যবেদের ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ-এ এই কমিটি প্রকাশ করা হয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাইফ খাঁ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো: আশরাফ।
কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে আশিক আহম্মেদ নূর, মো: রুবেল হৃদয়, রাহুল ইসলাম, তানিয়া আহমেদ, রাকিবুল ইসলাম বাবু, এনামুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব পদে তাহসিন চৌধুরী, জারিফ ফায়েজ, সাইম হোসেন, মো: আব্দুল কাইয়ুম, রাতুল শেখ, জান্নাতুল ফেরদৌস স্বর্না, সাজিদ মন্ডল, সাজ্জাদ হোসেন, মো: মেহরাব ইসলাম নিবির, তামিম হোসাইন রনি ও খালিদ হাসান।