সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

রোজা রেখে কি চোখে ড্রপ দেয়া যাবে?

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ইসলামী চিন্তাবিদরা বলেন, “চোখে ড্রপ দিলে সরাসরি পেটে যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে রোজা রেখে চোখে ড্রপ দিতে পারেন।” তবে অনেক রোগীই মনে করেন, চোখে ড্রপ দিলে রোজা ভেঙে যায়। সেক্ষেত্রে চোখে ইনফেকশন দেখা দিলেও যারা ড্রপ ব্যবহার করতে চান না তাদের চোখে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে বলে মনে করেন চিকিৎসকেরা।

ডাঃ মোমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট রেটিনা ও ফ্যাকো সার্জন এবং ইউভিয়া বিশেষজ্ঞ একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘রোজার সময় আমরা অনেক রোগী পাই যারা রোজা রেখে চোখে ড্রপ ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। তারা বলেন, ড্রপ দিলে রোজা ভেঙে যাবে কিনা? রোগীর এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্নভাবে দিযে থাকি। রোগীদেরকে অনেক সময় বোঝানোর চেষ্টা করি চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না।’’

এই চিকিৎসক আর বলেন, ‘‘চোখের ভেতর নেত্রনালীর যে ছিদ্রটা আছে আমাদের গলায় চলে যায়। প্রতি মুহূর্তে আমাদের চোখে যে পানি তৈরি হচ্ছে, সেই পানি আমাদের চোখের নেত্রনালী দিয়ে গলায় পৌঁছে যাচ্ছে। এই পানি যখন গলায় পৌঁছে যায় তখন আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে এই পানি নিয়মিত পাচ্ছি। কিন্তু এই পানি যখন নেত্রনালী দিয়ে যেতে পারে না তখন চোখের বাইরে পড়ে, এ জন্য অনেক সময় রোগীরা বলেন, চোখ দিয়ে পানি পড়ে। তার অর্থ নেত্রনালী দিয়ে পানি যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। সেজন্য পানি যেতে পারছে না, বাইরে বের হচ্ছে। এই যে নেত্রনালী দিয়ে চোখের পানি রেগুলার আমাদের গলায় যাচ্ছে এইটাতে আমাদের রোজা ভাঙছে না, ঠিক তেমনি আমরা যখন চোখে ড্রপ নেই এটাও চোখের নেত্রনালী দিয়ে গলার ভেতর চলে যায়, এতেও আমাদের রোজা ভাঙে না। কারণ হচ্ছে, আমরা যখন ওযু করি তখন চোখে পানি দেই। সেই পানিও চোখের নেত্রনালী দিয়ে গলায় পৌঁছে যায়। এতেতো রোজা ভাঙে না। ওযুর পানির চেয়েও খুবই কম ড্রপ চোখে দেই।’’

এরপরেও যদি রোগীর অনীহা থাকে তাহলে ইফতারের পরে এবং সেহরিতে চোখে ড্রপ দিতে পারেন।

উল্লেখ্য, ডাঃ মোমিনুল ইসলামের সতর্কবার্তা হলো, যাদের চোখে ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রে দুই, তিন ঘণ্টা পর পর চোখে ড্রপ দেওয়া লাগতে পারে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন দিন শেষে চোখে ড্রপ দেবেন, সেক্ষেত্রে চোখ ভালো হবে না। বরং চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর