পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, মেজর (অবঃ), হায়দার, মুফতি ইসসাতুল্লাহ কাসেমী, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, সরকারি এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু,শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, সোনালী ব্যাংক নগরকান্দা শাখার ম্যানেজার মাহাবুবুল আলম মিন্টু,নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন,সহ সভাপতি এহসানুল হক মিয়া, সহ সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক শাহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন,সাংবাদিক মিজান বাবু, শফিকুল খান জনি,নিজাম নকিব, সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান মোল্লা তুহীন, শহিদুল ইসলাম শহীদ,প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী।