মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ঈদকে সামনে রেখে বেড়েছে চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জবাসী

‎নাজমুল হোসেন, বীরগঞ্জ 
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহাসড়কে যত্রতত্র বাস, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখল করে তীব্র যানজট সৃষ্টি করছে বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে। এতে ঘর মুখী মানুষের ঈদ যাত্রা সামনে রেখে সড়কে তীব্র যানজট।

‎যে সব স্থানে স্ট্যান্ড রয়েছে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে তাজমহল মোড় সংলগ্ন মহাসড়কের উপরেই ঢাকা গামী কোচ স্ট্যান্ড, থানা সংলগ্ন বাস স্ট্যান্ড, থানার বিপরীতে কাহারোল গামী পাগলু স্ট্যান্ড, বিজয় চত্বরে পাশাপাশি একই স্থানে বোচাগঞ্জ বাস স্ট্যান্ড সহ ৪ টি স্ট্যান্ড, আশা সুইটস সংলগ্ন কবিরাজ হাট গামী পাগলু স্ট্যান্ড ও হোটেলের বিপরীতে দিনাজপুর গামী অটো এবং সিএনজি স্ট্যান্ড, তাজমহল মোড়ে বাস সহ পাশাপাশি ৮টি অটো ভ্যান ও রিকশা স্ট্যান্ড। পাশেই বাজার থাকার কারনে এই ব্যস্ততম সড়কে প্রতিদিন ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

এ দুর্ঘটনায় কারো কারো চলে যাচ্ছে তরতাজা প্রাণ। আবার দুর্ঘটনায় অঙ্গ হানি নিয়ে অন্যের কাধে বোঝা হয়ে বেঁচে থাকতে হয় বাকি জীবন। ‎স্বাভাবিক যান চলাচলের জন্য মহাসড়কের রাস্তার দুই পাশে অবস্থিত ফুটপাতের দোকানপাট উচ্ছেদের নোটিশ দিলেও প্রশাসন কে তোয়াক্কা করছেন না দোকানদাররা।
পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন গত ১ মাস আগে পাকা সড়কের উপর থেকে ভ্যান, রিক্সা, অটো, সিএনজি গাড়ি গুলো তারিয়ে দেন। তারিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তিনি যখন চলে যান, পরে আবার আগের মতই যানজট অর্থাৎ কোনো কাজে আসেনা এ অভিযান। এ সড়কে কেউ রেখেছেন নসিমন, করিমন আবার কেউ বা রাস্তার উপরেই ট্রাক পার্কিং রেখে মালামাল নামাচ্ছে।

যাত্রীবাহী বাসের ড্রাইভার শহিদুল ইসলাম বলেন, মহাসড়কের উভয় পাশে রোড বড় করা হলেও কোন কাজে আসছে না। বাসস্ট্যান্ড গুলোতে অবৈধ ভাবে পার্কিং করার কারনে বাস, ট্রাক, মাইক্রোবাস চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছে। যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। মহাসড়কে বাস, অটোরিকশা রাখার কারনে দুই টা গাড়ি অনেক সময় পাশ কাটিয়ে যাওয়া অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়।
‎সিএনজি ড্রাইভার রিয়াজ বলেন, রাস্তার দুই পাশে ফুটপাত ও অটো রিকশার দখলে। হাইওয়ে থানা, বীরগঞ্জ থানা পুলিশ ও প্রশাসন নিচ্ছে না কোন পদক্ষেপ। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতি মাসে উপজেলায় আইন শৃঙ্খলার মিটিং হলেও তা যেন থেকে যাচ্ছে কাগজ কলমে।

‎স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের মহাসড়ক থেকে স্ট্যান্ড সরিয়ে দূরে নেয়ার উদ্যোগ হয়েছিল। কিন্তু তখন দলীয় সহ অনেকের প্রভাব দেখিয়ে সবকিছুই বন্ধ করে দেই। এখন তো আর কোনো দল ক্ষমতায় নেই, কে বা কাহারা প্রভাব খাটিয়ে শহর মধ্যে স্ট্যান্ড দিয়ে দখল করে চাঁদা উত্তোলন করছে।
‎বীরগঞ্জের মধ্যে তাজমহল মোড়ে প্রতিদিন দেখা দেয় তীব্র যানজট। অনেক সময় এই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর কারণ এই রাস্তার উপরে বাস স্ট্যান্ড আর অটো রিকশা, সিএনজির স্ট্যান্ড। বীরগঞ্জে নির্ধারিত

কোনো স্ট্যান্ড নেই এমনটাই জানান ৩ চাকা ভ্যানের চালক মো. হাবিব ইসলাম।
পৌরসভার ট্রাফিক বদিউল ইসলাম বলেন, আমার হাতে লাঠি আর বাঁশি দিয়েছে কিন্তু আমি ব্যবহার করতে পারিনা। ভ্যান ও অটোরিকশার ড্রাইভাররা আমাকেই উল্টো ধমক দেই। ‎এবিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, যানজট নিরসনে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকার লোকজনের সাথে কথা হয়েছে এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে।
‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এজন্য ঈদ উল ফিতর উপলক্ষে শহরে পৌরসভার পক্ষ থেকে ৪ জন ট্রাফিক দিয়ে যানযট নিরসনের জন্য কাজ করছে। আমরা মাইকিং এর মাধ্যমে প্রচার করছি এবং হাইওয়ে পুলিশ কাজ করছে।


এই বিভাগের আরো খবর