ফরিদপুরের নগরকান্দায় ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক সেমিনার ও কোরআন শরীফ বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শশা মঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে শশা যুব সমাজের আয়োজনে ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এস এম মাহামুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, মুকসুদপুর সরকারী কলেজের প্রভাষক এইচ এম সোলায়মান,নগরকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শরীফ। এ সময় উপস্থিত ছিলেন, কাজী মঈনুল ইসলাম লিমান, কাজী সালমান ।
সেমিনার শেষে শশা গ্রামের স্কুল পড়ুয়া ৬০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরন করা হয় এবং,কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।