শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে স্ত্রীর হাতের পুতাে’র আঘাতে স্বামী নিহত

শওকত শরীফ, ফরিদপুর
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে থাকা পাথরের পুতাে’র আঘাতে স্বামী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২ টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ইশাপাশা গ্রামে এই ঘটনা ঘটেছে । নিহত ব্যক্তি হলেন ওবায়দুর রহমান মুন্সী (৫০)। তিনি ওই এলাকার আব্দুল খালেক মুন্সী ওরফে ‘ডগ সাহেব’-এর বড় ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগমকে (৪০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলে আসছিলো। ঘটনার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাবিনা বেগম বাসায় থাকা পাথরের পুতা দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ওবায়দুর রহমানকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযুক্ত নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । স্ত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর