শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

‎জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বীরগঞ্জে কৃষক-জনতার সমাবেশ

‎‎নাজমুল হোসেন, বীরগঞ্জ
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কৃষক-জনতা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম কে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করেছে। গতকাল সোমবার সন্ধায় ভুক্তভোগী কৃষক ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া, গড়ফতু ও কাশিমনগর গ্রামের অংশ নিয়ে গড়ে উঠা বলদিয়া পাড়া বালুমহালটি আড়াই বছর আগে স্থানীয়দের জানমাল রক্ষার আন্দোলনের মুখে বাতিল হয়।

সেটি আবারো ইজারা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ কৃষকদের মাঝে। আন্দোলনের মুখে ২০২২ সালে ইজারা বাতিল হওয়ার পর থেকে নিরাপদেই ছিল স্থানীয় কৃষি ও জীব-বৈচিত্র। আশপাশের চাষিরা নানা ফসল ফলিয়ে আবারো স্বপ্ন বুনতে শুরু করেছিলেন, কিন্তু সেখানে পুনরায় বাধা হয়ে দাঁড়ায় এই ইজারা প্রদান। স্থানীয় জনমত উপেক্ষা করে প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক ও ক্ষুব্ধ হয় এলাকাবাসী। আর সে কারণেই ২০২২ সালের মত আবারো ফসলি জমি রক্ষায় ইজারা বাতিল দাবিতে আন্দোলন শুরু করেন কৃষকরা।

‎জানা গেছে, বীগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া বালু মহালে উত্তোলনের মতো পর্যাপ্ত বালু না থাকলেও সম্প্রতি সেখানে বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি এলাকায়। আন্দোলন শুরু করেন ভুক্তভোগী কৃষক ও নদী তীরবর্তী বাসিন্দারা। ইতিপূর্বে অপরিকল্পিত ভাবে বালু তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ড্রেজারের মাধ্যমে গভীর গর্ত করায় আশপাশে ভাঙন দেখা দিয়েছে।

‎এযাবত প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলিন হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর জমি হারাতে চাননা। শেষ সম্বল রক্ষায় বাধ্য হয়ে নেমেছেন আন্দোলনে। এরই অংশ হিসেবে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল, উঠান বৈঠক, মার্চ ফর আত্রাই নামে নানান কর্মসূচীর মাধ্যমে আন্দোলন করে আসছেন কৃষকরা। সর্বশেষ মশাল মিছিল করেছেন ভুক্তভোগী কৃষক ও সচেতন জনতা।

‎টানা বেশ কয়েকদিন আন্দোলন করার পর অবশেষে জেলা প্রশাসন কর্তৃক সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে বালু মহাল ইজারা স্থগিত ঘোষনা করেন জেলা প্রশাসন, আর সেই খুশিতে ভুক্তভোগী কৃষক ও সচেতন জনগন এই সমাবেশ আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসন ও সরকার কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কৃষকগন জেলা প্রশাসক ইউএনও, এসিল্যান্ড মহোদয় কে ধন্যবাদ প্রদানের পাশাপাশি বেষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্র্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা আন্দোলনে অংশগ্রহণ ও সমর্থন দিয়েছেন তাদেরকেও তারা ধন্যবাদ জানান। সমাবেশে বক্তারা বলেন, আমরা আশা করছি শুধু স্থগিত নয় জনগনের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে এই বালুমহালের ইজারা বাতিল করবেন সংশ্লিষষ্ট কর্তৃপক্ষ।

 


এই বিভাগের আরো খবর