নগরকান্দা সরকারি এম এন একাডেমির এস এস সি ব্যচ ২০০২ এর ঈদ পুনর্মিলনী, বাংলা বর্ষবরণ ও বন্ধু মহলের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল এ্যডঃ জুয়েল মুন্সি সুমন কে সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের নূরা ক্যাফে রেস্টুরেন্টের হল রুমে এই পুনর্মিলনী বর্ষবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর ২০০২ ব্যাচের সকল বন্ধুদের পরিচয় ও খোঁজ খবর নেওয়া হয়, এবং ব্যাচ উন্নয়নের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মঈনুল হাসান আবিদ, এ্যাডঃ জুয়েল মুন্সী সুমন, পলাশ,খালিদ,হাবিব, রুবেল, জাহাঙ্গীর, তুহিন, রবিউল, আওলাদ, ওয়াসিমুল,জাহিদ, রাজন সোহেল, মিজান, ফোরকান,জয়নব, রত্না প্রমুখ । সবেশেষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঃ আবিদ, সোহেল, মিজান ও রত্না গান গেয়ে মঞ্চ মাতান।