বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর, সম্পাদক রিজভী

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন হৃদ্যতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তবে এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (২০ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় কুষ্টিয়া জেলা সমিতির নিজস্ব ভবনে নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী।

প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশীদ শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভীও উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন প্রক্রিয়া, নতুন কর্মকর্তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য বাংলা), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম (মোহনা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু (এটিএন নিউজ)।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশটিভি), মহসিন আশরাফ (মাছরাঙা), মাহমুদুল কবির চঞ্চল (দীপ্ত টেলিভিশন), মো. জাহিদুজ্জামান (দেশটিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বিটিভি), জহির মুন্না (চ্যানেল আই), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো)।

উল্লেখ্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, যা পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর