সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

গরমে যেসব নিয়ম মেনে গোসল করালে সুস্থ থাকবে শিশু

অনলাইন ডেস্ক :
রবিবার, ৪ মে, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : সদ্যোজাত শিশুকে গোসল করানো নিয়ে নানা জনের নানা রকম মত। কেউ বলেন, প্রতিদিন গোসল করানো একেবারেই ঠিক নয়, আবার কারও কারও ধারণা গোসল না করালে শিশুর শরীর খারাপ হতে পারে।

বয়স ১ বছরের উপর হলে, তখন চিন্তা থাকে প্রতিদিন গোসল করালে যদি শিশুর ঠান্ডা লেগে যায়। বিশেষ করে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহের সময়ে শিশুকে ঠান্ডা পানিতে না গরম পানিতে গোসল করাবেন, কত বার করাবেন? সে নিয়ে অনেক বাবা-মায়েরই প্রশ্ন থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক গরমের সময়ে কীভাবে গোসল করালে শিশুর শরীর ভাল থাকবে এবং ঠান্ডা লাগবে না।

প্রতিদিন গোসল করালে শিশুর ত্বক খারাপ হয়ে যাবে বা শরীর খারাপ হবে, এই ধারণা ভুল। এমনটাই জানালেন শিশুরোগ চিকিৎসকরা। শিশুদের ত্বক বড়দের চেয়ে ৩০ শতাংশ বেশি নরম ও স্পর্শকাতর হয়। তাই গোসলের পরে ত্বকের পরিচর্যা নিয়ম মেনেই করতে হবে অভিভাবককে।

তাদের পরামর্শ, গরমে প্রতিদিন গোসল করানোই যায়, তবে নির্দিষ্ট সময়ে মেনে তা করতে হবে। কী কী নিয়ম মানতে হবে বলে দিলেন তিনি।

গোসলের সময়

প্রতিদিন একই সময়ে গোসল করানোর চেষ্টা করবেন। সকালের দিকে গোসল করালেই ভাল। বেলার দিকটা এড়িয়ে চলাই ভাল।

ঈষদোষ্ণ পানিতে গোসল

গরম মানেই কনকনে ঠান্ডা পানিতে গোসল করাবেন না। অনেকেই রাতভর পানি ভরে রাখেন। সকালে সেই ঠান্ডা পানিতে ছোটদের গোসল করান। এতে ঠান্ডা লেগে যেতে পারে খুব তাড়াতাড়ি। শীত হোক বা গরম, শিশুকে ঈষদোষ্ণ পানিতে গোসল করানোই উচিত। পানি যেন খুব বেশি গরম না থাকে, তা দেখে নিতে হবে।

ঘণ্টার পর ঘণ্টা পানিতে নয়

গরম যতই তীব্র হোক, গোসলের সময়ে ১৫ মিনিট রাখাই ভাল। পাঁচ বছর বয়স অবধি শিশুদের ঈষদোষ্ণ পানিতে অল্প সময় গোসল করানোই ভাল। গোসলের পরেই ভাল করে গা, হাত-পা মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে দিতে হবে।

বেশি ক্ষারযুক্ত সাবান নয়

গোসল মানেই প্রতিদিন সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। নরম সুতির কাপড় বা স্পঞ্জ দিয়ে শিশুর গা আলতো করে মালিশ করে দেবেন। দৈনিক সাবান মাখানোর প্রয়োজন নেই, এতে শিশুর ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে। গোসলের পরে বরং অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার মাখাতে পারেন। কী ধরনের ক্রিম শিশুর ত্বকের জন্য উপযোগী হবে, তা চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।

বাইরে থেকে এসেই গোসল নয়

শিশুকে যদি বাইরে নিয়ে যান, তাহলে ফিরেই গোসল করাবেন না। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ১৫-২০ মিনিট থাকার পরে গোসল করাতে হবে। যদি দেখেন গরম থেকে ফিরে শিশুর শরীর হচ্ছে বা অ্যালার্জির সমস্যা হচ্ছে, তা হলে চিকিৎসকের পরামর্শ নিয়েই গোসল করাবেন।

নজর দিন পোশাক-আশাকে

গোসলের পরে হালকা জামাকাপড়ই পরাতে হবে। খুব টাইট পোশাক বা সিন্থেটিক, জর্জেটের পোশাক না পরানোই ভাল। এতে ত্বকের সমস্যা বাড়তে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর