সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

জুম ক্ষেতে মিলল খেয়াং নারীর লাশ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : বান্দরবানের থানচিতে জুম ক্ষেত থেকে এক খেয়াং নারী মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মংখ্যংপাড়া এলাকার গহীন পাহাড়ের জুম চাষের ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে।

নিহত নারী চিংমা খেয়াং (২৯) তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মংখ্যংপাড়া এলাকার সুমন খেয়াংয়ের স্ত্রী।

পাড়ার লোকজন ধারণা করছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আবার অনেকে ধারণা করছেন কোনো হিংস্র জীবজন্তুর হামলার শিকার হয়েছেন চিংমা খেয়াং।
এলাকাবাসী জানায়, রোববার সকালে তিনি জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় স্বামী ও স্থানীয় লোকজন তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা।

সেই চিহ্ন অনুসরণ করে গিয়ে জুম ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন এবং চিংমা খেয়াংয়ের রক্তাক্ত মরদেহ দেখে এলাকাবাসী ধারণা করছেন তাকে কেউ ধর্ষণের পর হত্যা করেছে। এ ছাড়া অনেকে ধারণা করছেন কোনো হিংস্র জীবজন্তুর হামলার শিকার হয়েছেন চিংমা খেয়াং।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, এলাকাবাসীর কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে তিনি পুলিশকে অবহিত করেন।বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, থানচির তিন্দু ইউনিয়নের মংখ্যয় পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছেন।

উক্ত নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিভ্রান্তিকর তথ্য শেয়ার করছেন যা সহিংসতা সৃষ্টিসহ আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর