শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান এই শ্লোগানে দিনাজপুরের কাহারোলে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কীটনাশক পণ্য বায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার শাহিন আক্তার, উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা উৎপল রায়, স্থানীয় মার্কেটিং অফিসার মনিরুল ইসলাম, ফেরোমন ইন্ড্রাট্রি লিমিটেডের ডিলার শ্রী প্রফুল্ল রায় প্রমুখ। মাঠ দিবসটির সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর ও আশপাশের এলাকার কৃষকেরা মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কৃষকদের নিয়ে মাঠে সরেজমিনে যান অতিথিরা। মাঠে গিয়ে মাটি শোধনকারী কীটনাশক বায়োলিড ব্যবহার করা বোরো ধানের জমি ও অব্যবহৃত বোরো ধানের জমি পরির্দশন করেন।
এ সময় বায়োলিড ব্যবহৃত বোরো ধানের ফলন ও গাছের বৃদ্ধি, চারার সংখ্যা বৃদ্ধি, ধানের শীষ ও ফসলের গুনগত চেহারা ও মান এবং বায়োলিড ব্যবহার না করা জমির বোরো ধান, ধানের শীষ, ফসলের গুনগত চেহারা ও মানের পার্থক্য কৃষকদের দেখানো হয়। এতে বায়োলিড ব্যবহারে উচ্চ ফলন সহ ফসলের গুনগত চেহারা ও মানের প্রমাণ পান চাষিরা।
এ সময় কোম্পানিটির বায়োলিড কীটনাশক কৃষকদের মাঝে ব্যাপক ছড়িয়ে দিতে অনুরোধ করেন চাষীরা। পরে সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের মাঠ দিবসে কৃষকসহ অতিথিরা বক্তব্য রাখেন।
এ সময় কৃষকরো বায়োলিড ব্যবহারের উপকারিতা ও ফসলে কিভাবে কীটনাশকটি আরও ব্যবহার করা যায় তা নিয়ে প্রধান অতিথি ও ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেনকে প্রশ্ন করেন।
এ সময় তিনি কৃষকদের প্রশ্নের জবাবে বলেন, জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা কমে। ডলো চুন ব্যবহারে জমির অম্লতা দূর হলেও ক্ষতিকর জীবাণু ধ্বংসে উপকারী জীবাণু ব্যবহারের প্রয়োজন। এক্ষেত্রে সহজ সমাধান হলো, বায়োলিড ব্যবহার করা। এতে জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি জমি শোধন হবে। ফলন বৃদ্ধি পাবে। কৃষক লাভবান হবেন।
এছাড়া বায়োলিড প্রতিটি ফসলের বীজ শোধনের ক্ষেত্রে ব্যবহার করলে আরও উপকার পাবেন কৃষক। ফসলের বীজের গুনগত মান বাড়লে এবং ফসল রোগ বালাই মুক্ত হবে।
পরে মাঠ দিবসে অংশ নেয়া ৬৫ জন কৃষকের মাঝে লটারি করে নির্বাচিত তিনজন কৃষককে, চার্জার স্প্রে মেশিন, বালতি, জগসহ উপহার সামগ্রী তুলে দেন মাঠ দিবসের প্রধান অতিথি ও ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেন।