মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ফুলবাড়ীতে উঠতে শুরু করেছে বোরো ধান, শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রনে ব্যবসায়ীরা

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীর হাট গুলোতে উঠতে শুরু করেছে বোরো ধান। সপ্তাহের ব্যবধানে মন প্রতি ২০০ টাকা দাম কমে ১১০০ টাকায় ধান কিনছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রন করছেন ব্যবসায়ীরা তাই উৎপাদনের কথা বিবেচনা করে ন্যয্যদাম নিশ্চিতের দাবি কৃষকদের।

এবার উপজেলায় তেমন বৈরি আবহাওয়া না থাকায় চলতি বছর বোরো ধানের ফলন বেশ ভালোই হয়েছে। কৃষক অভিযোগ প্রচন্ড রোদে শরিরের ঘাম ঝরিয়ে ফসল ফালেও লাভের বেশিরভাগ অংশ যায় মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের ঘরে। তাই উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকের। উপজেলার হাট-বাজার গুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন ধান। তবে দাম কিছুটা কম। উপজেলার বড় ধানের হাট আটপুকুর,মাদিলা,আমডুঙ্গী ঘুরে দখা যায় প্রতি মন মোটা ধান ১০২৫ টাকা এবং চিকন ধান বিক্রয় হচ্ছে ১১০০ টাকায় দরে। নতুন ধান বাজারে আসায় কমেছে পুরোন ধানের দাম।

চলতি বোরো মৌসুমে জেলা জুড়ে ৩৬ টাকা কেজি দরে ১২ হাজার ৬৪৭ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২ হাজার ৬৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খ্যাদ বিভাগ। এরই মধ্যে গেলো ২৪ এপ্রিল সরকারী ভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হলেও এখনো শুরু হয়নি ধান কেনা। এতে সংগ্রহের লক্ষ পুরন হওয়া নিয়ে সংঙ্কা থাকলেও উপজেলা ধাদ্য বিভাগ বলছে পুরোদমে ধান কাটা চলছে। ধানা কাটা শেষ হলে আমরা আশা করছি শতভাগ লক্ষ অর্জনে সফল হবো।

এদিকে ফুলবাড়ী উপজেলার আটপুকুরের কৃষক ফয়জার রহমান,আব্দুল আলিম,মাদিলা হাটের সাইফুল ইসলাম জানান, কৃষকের যে পরিমানে খরচ করে ধান উৎপাদন করেছে। সেই দাম উঠায় মসকিল হয়ে দাড়িয়েছে। এখন তো কেবল ৫০ ভাগ ধান কাটা পড়েছে। পুরো ধান কাটা পড়লে ধানের দাম আরো কমে যাবে। এতে কৃষক আরো বেশি ক্ষতিতে পড়বে।

ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক বলেন, সরকার যদি প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্র্যায়ে ধান প্রসেসিং জোন তৈরী করতো তাহলে কৃষকেরা তাদের উৎপাদিত ধান কিছুদিন নিজের নিয়ন্ত্রনের রাখতে পারতো। এতে ন্যয্য দাম পেতে। একটু বৃষ্টি আসলেই কৃষকের কাটা ধান নিয়ে বিপাকে পড়ে। ফলে কম দামে ধান বেচে দিতে বাধ্য হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে ধান ব্যবসায়ীরা ধানের দাম কমে দেয়। এটা একটা সিন্ডিকেটে রুপ ন্যায়। সরকার কৃষকের স্বার্থ রক্ষায় সময় উপযোগী ব্যবস্থা গ্রহন করুন এটা আমরা চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন,এবার আবহাওয়া ভালো থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এই বোরো মৌসুমে ফুলবাড়ী উপজেলায় ১৪১৮৬ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সম্ভব্য উৎপাদন ধানের পরিমান ৯৫৭৫৬ মেট্রিক টন। আমরা আশা করছি শতভাগ ধান কাটা হলে আমরা আমাদের লক্ষমাত্রা অর্জন করবো।


এই বিভাগের আরো খবর