মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিনির পাত্রে পিঁপড়া? যেভাবে দূর করবেন

অনলাইন ডেস্ক :
বুধবার, ২১ মে, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : গরম পড়তে না পড়তেই ঘরে পিঁপড়ার উপদ্রব শুরু হয়েছে । মাঝে মাঝে বৃষ্টিতে এই উপদ্রব আরও বাড়ে। এ সময় কোথাও কোনও খাবার রাখাটাই দায় হয়ে ওঠে। বিশেষ করে চিনির কৌটা যেখানেই রাখুন না কেন, পিঁপড়ারা সেখানেই উপদ্রব শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু টিপস জেনে রাখুন। যেমন-

সঠিক পাত্র বেছে নিন : চিনি রাখার জন্য একটি উপযুক্ত পাত্র বেছে নিন। চিনি স্টিল বা কাচের পাত্রে সংরক্ষণ করলে ভালো। পাত্রের ঢাকনা যেন ভাল করে বন্ধ থাকে সেদিকে খেয়াল । বায়ুনিরোধক পাত্রে চিনি রাখুন। এতে বৃষ্টিতেও চিনিতে জল কাটবে না।

লবঙ্গ : ঢাকনা শক্ত থাকার পরেও যদি পিঁপড়া পাত্রে ঢুকে পড়ে তাহলে তা প্রতিরোধ করার জন্য চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখতে পারেন। লবঙ্গের গন্ধের কারণে পিঁপড়া দূরে থাকবে।

তেজপাতা : চিনির পাত্রে তেজপাতাও রাখতে পারেন। তাহলে পিঁপড়া চিনির পাত্রের কাছে ঘেঁষবে না।

রসুন : চিনির পাত্রে রসুনের কয়েকটি কোয়া ছাড়িয়ে রাখতে পারেন। এতে পিঁপড়া আসতে পারবে না। চাইলে রসুন গুঁড়ো করে পানিতে ফুটিয়ে নিতে পারেন। এই পানি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে চিনির বাক্সের বাইরের দিকে স্প্রে করে দিতে পারেন। রসুনের গন্ধ পিঁপড়াকে দূরে রাখে।

ভিনেগার : কাপড়ে ভিনেগার ছিটিয়ে চিনির পাত্রের নিচে রাখতে পারেন। এতেও পিঁপড়া দূরে থাকবে। সহজে কাছে আসবে না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর