শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

৮৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নগরকান্দার জুঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ফরিদপুর প্রতিনিধি
বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

৮৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী ১৮ নং জুঁঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । ১৯৩৮ সালে স্থাপিত উপজেলার লস্করদিয়া ইউনিয়নের এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলা ও অ্যাসেম্বলির জন্য নেই একটি সমতল মাঠ ও নেই সীমানা প্রাচীর,নেই ভাল শ্রেনী কক্ষ । ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত এই বিদ্যালয়ের ছোট ছোট সোনা মণিদের নিরাপত্তা কতোটুকু ? স্কুলটির সীমানা ঘেষে নগরকান্দা-তালমা সড়কে প্রতিনিয়ত চালছে ভারী ও হালকা যানবাহন।

স্কুল ছুটির পরে একসাথে প্রধান সড়কে ছেলেমেয়েরা বের হয়ে আসলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। প্রশ্ন থেকেই যায় এটি স্কুল কর্তৃপক্ষ ও প্রাথমিক শিক্ষা অধীদপ্তরের দায়িত্ব অবহেলা, নাকি ব্যর্থতা?

দীর্ঘদিনের পুরাতন এই স্কুলে নেই ছেলেমেয়ে খেলাধুলা করার মত একটি সমতল মাঠ, এমনকি নেই অ্যাসেম্বলি করার মত সুব্যবস্থা ও। স্কুলে আসার পরে প্রধান সড়কের আশে পাশে এলোমেলো চলাফেরা করে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবকগণ। বড় কোন দূর্ঘটনা ঘটলে এর দায় কার?

উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মিত হলেও জুঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন দ্বিতল ভবন, পুরাতন ভবনেই চলছে শ্রেনী কার্যক্রম।

এবিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি বেশি দিন আগে নয়। প্রধান সড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকিতে থাকে। আবার মাঠ সমতল না হওয়ায় অ্যাসেম্বলিতে ও অসুুবিধার হচ্ছে। মোট ৪৬ শতাংশ জমি থাকলেও তার একাংশ পুকুর। উর্ধ্বমুখী ভবন, সীমানা প্রাচীর ও মাঠ ভরাট করার জন্য প্লান জমা দিয়েছি। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওনক আরা বলেন, সীমানা প্রাচীরের জন্য একটি আবেদন ও স্টিমেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মাঠ ভরাটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনিও আরোও বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখবো।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, প্রাচীর নির্মাণ ও মাঠ ভরাটের জন্য প্রধান শিক্ষক একটি আবেদন ও স্টিমেট জমা দিলে অধিদপ্তর থেকে বরাদ্দ আসবে। যতো দ্রুত সম্ভব কাজটি করার বিষয়ে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবীর বলেন, নতুন অর্থ বছরের বরাদ্দ আসলে টিআর এর আওতায় এটি করে দিব। আমি না থাকলে পরবর্তী যিনি আসবেন তিনি করবেন।

 

 


এই বিভাগের আরো খবর