মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকা কেমন হওয়া উচিত, জানালেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : মানবদেহে যকৃৎ বা লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি আকারে ফুটবলের মতো, যা পাঁজরের খাঁচার নিচে ও পেটের ডানদিকে থাকে। এর কাজ হচ্ছে খাবার হজম করা এবং শরীরের বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখা। যেকোনো অবস্থা বা রোগ শরীরের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এই অঙ্গকে প্রভাবিত করে জটিলতা সৃষ্টি করতে পারে।

জেনেটিক্সের মাধ্যমে বংশগতভাবে লিভার রোগ হতে পারে। আবার লিভারের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকেও এর রোগ হতে পারে। যেমন- অতিরিক্ত অ্যালকোহল পান বা ভাইরাস, অতিরিক্ত স্বাস্থ্য ইত্যাদি। লিভারের ক্ষতি থেকে জীবন হুমকির মুখে পড়ে থাকে। এ জন্য সুস্থ থাকতে খাদ্যতালিকায় নজর দিতে বলে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকা কেমন হওয়া উচিত, এ ব্যাপারে হিন্দুস্তান টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে। পুষ্টিবিদ প্রতিমা নাগরাজ লিভার সুস্থ রাখতে করণীয় সম্পর্কে জানিয়েছেন, পেট ফাঁপা, অলস ও ওজন কমাতে অক্ষম বা পিএমএস, হরমোনজনিত সমস্যা, মাসিকের অনিয়ম, ব্রন, মেজাজ পরিবর্তন, সিস্ট ও ইস্ট্রোজেনের আধিপত্যের মতো লক্ষণের মুখোমুখি হলে লিভার আপনার মনোযোগ আকর্ষণ করছে। লিভার ভালো রাখতে খাদ্যতালিকা অবশ্যই স্বাস্থ্যকর হওয়ার কথা জানিয়েছেন এ পুষ্টিবিদ।

ক্রুসিফেরাস সবজি: সালফার যৌগ সমৃদ্ধ, ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি ও কেলের মতো সবজি লিভারে ডিটক্সিফিকেশন ও ইস্টোজেন বিপাককে সহায়তা করে। এ জন্য লিভার ভালো রাখতে এ জাতীয় সবজি রাখতে হবে খাদ্যতালিকায়।

লিভারবান্ধব ভেষজ খাবার: এ জাতীয় খাবারের মধ্যে রয়েছে মিল্ক থিসল, ড্যান্ডেলিয়ন, লিকোরিস, বারডক ও হলুদের মতো ওষধি ভেষজ লিভারের বিষমুক্তি নিশ্চিত করে থাকে।

সকালে হালকা গরম পানি পান: দিনের শুরুতে হালকা গরম লেবু-পানি পানের কথা প্রায় সবাই জানেন। এই পানীয় লিভারের কার্যকারিতাকে আলতো করে উদ্দীপিত করে, হজমে সহায়তা করে এবং শরীর থেকে প্রাকৃতিকভাবে বিষাক্ত পদার্থ নিঃসরণ করতে সহায়তা করে।

লিভারে চাপ সৃষ্টিকারী উপাদান এড়িয়ে চলা: লিভারের ক্ষতি করে এমন সব খাবার যেমন―অতিরিক্ত চিনি, ক্যাফেইন, অ্যালকোহল, প্রক্রিয়াজাত খাবার ও জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এসব খাবার লিভারে অতিরিক্ত চাপ প্রয়োগ করে, ডিটক্সিফিকেশন গতি ধীর করে এবং প্রদাহ সৃষ্টি করে। এ জন্য এসব খাবার খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর