সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

প্রবাসী নারীর গাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসী নারীকে বহনকারী গাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৫ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মৃত মোহাম্মদ আমির হোসেনের ছেলে সোহাগ (২৭), বাগেরহাটের মোঃ আসাদ আলীর ছেলে রোমান (২৫), পটুয়াখালির সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার রিপন (৪৫), বরিশালের ইয়ার হোসেন বেপারীর ছেলে মো: আরিফ হোসেন (৩২) ও মৃত ইউসুব জমাদ্দারের ছেলে মো: আব্দুল হাকিম।

ঢাকার সাভার ও মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া মোবাইল ফোন ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে জর্ডান প্রবাসী মোসাঃ বিউটি আক্তার তার স্বামীকে নিয়ে বগুড়ায় বাড়ি ফেরার পথে তাদেরকে গাড়িতে গত শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার সময় অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাত হাতে পিস্তল, চাপাতী, ছুরি, হাতুড়ি নিয়ে মারপিট ও ভয় দেখিয়ে ৫টি মোবাইল ও নগদ ৫৯ টাকা লুণ্ঠন করে। এসময় হাইওয়ে পুলিশের একটি রেকার গাড়ি সেখানে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় রেকার চালক আহত হন।

পরে ওইদিনই ডাকাতির ঘটনায় মির্জাপুর থানায় বিউটি আক্তারের ছোট বোন বাদি হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর