মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

চার প্রকল্পে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

অনলাইন ডেস্ক :
রবিবার, ২২ জুন, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : আধুনিক অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, আর্থিক খাতকে শক্তিশালীকরণ এবং দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৩০ কোটি ৪০ লাখ ডলার দেবে শীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এ লক্ষ্যে শুক্রবার বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে মোট চারটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)র সচিব মো. শহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই ঋণচুক্তিগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে। ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার এনে আর্থিক স্থিতিশীলতা জোরদার করা হবে। অর্থ বিভাগ ‘ব্যাংকিং খাত স্থিতিশীল ও সংস্কার কর্মসূচি (সাব-প্রোগ্রাম ১)’ প্রণয়ন করেছে। এই কর্মসূচি বাস্তবায়ন করবে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

‘জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি (সাব-প্রোগ্রাম ২)’ শীর্ষক প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তুলবে। এটি বাস্তবায়ন করবে অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পানি সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।

‘সাসেক নর্থ-ওয়েস্ট করিডোর ফেজ ২’ প্রকল্পের চতুর্থ কিস্তি হিসেবে ২০৪ মিলিয়ন ডলারের ঋণ প্রদান করা হচ্ছে। এটি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নয়নে ব্যয় হবে। এই কিস্তির মাধ্যমে ২০১৭ সাল থেকে এই করিডোরে এডিবির মোট বিনিয়োগ দাঁড়াল ১.২ বিলিয়ন ডলার। এই প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

২০০ মিলিয়ন ডলারের বিদ্যুৎ আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল থেকে নবায়নযোগ্য জ্বালানির সংযোগ নিশ্চিত করে ৯টি সাবস্টেশন উন্নয়ন ও ১৪১ কিমি নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে। ‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেনদেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্প ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর