মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নাজমুল হোসেন, বীরগঞ্জ
সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ঝারমাড়া পাড়ার একমাত্র চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ১০টি পরিবার। আজ সোমবার ২৩ জুন দুপুর ১২টায় চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।

মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রায় এক শতাব্দী ধরে ঝারমাড়া পাড়ার মানুষজন যে রাস্তা দিয়ে কৃষিকাজ, পণ্য পরিবহন এবং বিদ্যালয়ে যাতায়াত করে আসছিলেন, সেটিই সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে ফেলেছেন। এতে এলাকাবাসী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মরিচা ইউনিয়নের ঝারমাড়া পাড়ার পাশে থাকা এই পথটি রাতের আঁধারে পেশিশক্তির মাধ্যমে কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী বাচ্চু মিয়া। এতে শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচল এক প্রকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। মাইকো হেমরম বলেন, আমরা ছোটলোক, গরিব মানুষ। আমাদের একমাত্র চলাচলের রাস্তা কেড়ে নেওয়া হলো। আমাদের প্রশ্ন এই দেশে কি আমাদের কোনো অধিকার নেই?

একইভাবে শিক্ষার্থী বিউটি সরেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের এই এলাকার ছাত্র ছাত্রী রয়েছে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম। কিন্তু বর্তমানে রাস্তাটি কেটে ফেলার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি কেটে ফেলার কারণে বর্ষাকালে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় ।

একই এলাকার কৃষক তুনু সরেন বলেন, আমাদের ধান, ভুট্টা সব এই রাস্তা দিয়ে বাজারে নিয়ে যেতাম। এখন মাথায় তুলে কাটা ও ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হয়। যার ফলে অনেক সমস্যায় পড়তে হয়। সেই সাথে বর্ষাকালে কোন যানবাহন চলাচল করতে পারে না।

স্থানীয় আরেক বাসিন্দা মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, রাতের আঁধারে বাচ্চু মিয়া রাস্তাটি কেটে ফেলেন। এতে কৃষিপণ্য পরিবহন, রোগী নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিকল্প পথ দুর্গম হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।

স্থানীয়দের মধ্যে মোঃ শাহজাহান আলী বলেন, এই রাস্তা ছাড়া তাদের কোনো বিকল্প পথ নেই। সরাসরি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তারা। অবিলম্বে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


এই বিভাগের আরো খবর